সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeদেশের খবরবিয়ে করতে না পেরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বিয়ে করতে না পেরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বরগুনার বামনায় বিয়ে করতে না পেরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির হিমুর (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু আদালতে একটি মামলা করেন। অভিযুক্ত হিমু বরিশালের কাজিরহাট ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের মোতালেব মাস্টারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর হিমু বরগুনার বামনায় তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে বেড়াতে যান। এরপর তার মামার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন হিমু। কিন্তু কিশোরীর পরিবার বিয়েতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হন। পরদিন সন্ধ্যায় কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন হিমু। পরে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় হিমু পালিয়ে যান।

কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হিমু বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তাব দিতে থাকে। আমরা হিমুর সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি হইনি। পরে ঘরে ঢুকে হিমু আমার মেয়েকে একা পেয়ে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। আমি বামনা থানায় মামলা করতে গেলে নেয়নি। পরে কোনো উপায় না পেয়ে আজ বরগুনার আদালতে মামলা করি।

তবে মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, এ বিষয়ে থানায় কেউ মামলা করতে আসেনি। ওই কিশোরীর বাবা মিথ্যা কথা বলছে। থানায় আসলে অবশ্যই মামলা নেওয়া হতো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular