Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিয়ে করলেন চিত্র নায়িকা পরীমনি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: হঠাৎ করেই বিয়ে করলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পরীমনির ফেসবুক টাইমলাইনে হঠাৎ ভেসে ওঠে ‘গট ম্যারিড’ শব্দটি। সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে পরিমনি আসলেই বিয়ে করেছেন। গত ১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় পরীমনি ও কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন রনি নিজেই।

রনি জানান, পরীমনির সঙ্গে বিয়েটা হঠাৎ করে হয়েছে। বর্তমানে দুজন মংলাবন্দরের পাশে করমজল এলাকায় আছি। পরীমনি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির শুটিং করছে।

বিয়ের বিষয়ে পরীমনি জানান, প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই এক সময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।

উল্লেখ্য, অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ওই ছবিতে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version