Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বেলাল খানের ‘বাজি’র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক: বেলাল খানের ‘বাজি’র সিক্যুয়েল জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান। প্রায় চার বছর পর আসছে ‘বাজি’র সিক্যুয়েল। গানের নাম ‘আবার বাজি’। লিখেছেন জীবন মাহমুদ। সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজনে মার্সেল। পয়লা বৈশাখ উপলক্ষে আজ জি সিরিজের ব্যানারে প্রকাশ হচ্ছে এটি।

বিষয়টি নিশ্চিত করে শিল্পী বেলাল খান বলেন, অনেক দিন ধরেই শ্রোতারা এই গানের জন্য অনুরোধ করছিলেন।অবশেষে প্রকাশ হচ্ছে গানটি। এটা সিক্যুয়েল গান হলেও পুরোপুরি মৌলিক ও নতুন গান। নতুনভাবে একটি গান করেছি। ’

গানের একটি গল্পনির্ভর ভিডিও-ও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন রাসেল খান ও শাকিলা পারভিন। আছেন বেলাল খান নিজেও। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version