Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বেড়বাড়ী খন্দকারপাড়া দারুল উলুম রাহমানিয়া মাদরাসার ইফতার মাহফিল

 

এম সাইফুল ইসলাম শাফলু :
বেড়বাড়ী খন্দকারপাড়া দারুল উলুম রাহমানিয়া মাদরাসার ইফতার মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়। মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোরআনে ছবক উপলক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করেন। মাহফিলে প্রকৌশলী আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে ছবকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন। এ সময় যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, মৌলভী আবদুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version