Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু নিউজ টাঙ্গাইলকে এ তথ্য জানিয়েছেন।

মিন্টু বলেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্বে জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বৈঠকে উপস্থিত রয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version