Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ব্রেকিং নিউজঃ জিম্বাবুয়ে সিরিজের জাতীয় দলে ফিরবে আশরাফুল :প্রধান নির্বাচক নান্নু

News Tangail

স্পোর্টস ডেস্কঃ সিনিয়র ক্রিকেটারদের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল গঠন নিয়ে বিপাকে পড়েছে বিসিবি। যেখানে সম্ভাবনার দুয়ার খুলেছে পাঁচ বছর নিষেধাজ্ঞা থেকে কাটিয়ে ফেরা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশারাফুলের ।

বিসিবির অ্যাপ্রোচ কিংবা আকরামের কথাবার্তায় এটুকু নিশ্চিত হওয়া যায় যে বিপিএলের আসন্ন মৌসুমে নিশ্চিতভাবেই থাকবে চট্টগ্রামের দল। কিন্তু দলের মালিকানা বা ফ্র্যাঞ্চাইজি থাকবে কাদের হাতে সেটি নিয়েই এখন যতো অনিশ্চয়তা ও দোটানা।

ইনজুরিতে দলের বাইরে তামিম-সাকিব। সামনে জিম্বাবুয়ে সিরিজে থাকছেননা কেউই। বুকের পাজরের ব্যাথায় ভূগতেছেন মুশফিক।

বিশ্রামে থাকতে পারেন তিনি। অন্যদিকে টেস্ট থেকে অবসর নিয়েছেন মাশরাফি। এমতাবস্থায় আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল গঠনে বিপাকে পড়েছে বিসিবি। যেখানে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার সাবেক দলপতি মোহাম্মদ আশরাফুলের।

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজেে প্রস্তুতি৷ কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি প্রাথামিক স্কোয়াড। ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হলেও টেস্ট দল গঠনে বেশ বিপাকে পড়েছেন প্রধান নির্বাচক জয়নুল আবেদীন নান্নু।

সম্প্রতি বেসরকারী একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নান্নু এ ব্যাপারে বলেন,“জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি অত্যন্ত কঠিন হবে।

তামিম-সাকিব না থাকায় দল গঠনে বেশ পরিক্ষা দিতে হবে। তবে নতুনদের জন্যও এটি একটি বড় সুযোগ।”মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের কৃতি সন্তান আকরাম খান মুঠোফোনে দেশের জনপ্রিয় নিউজ সাইট জাগোনিউজকে বলেন, ‘নাসির ভাইয়ের সাথে আগামীকাল (বুধবার) আলোচনায় বসবো।

তার আগপর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। দেখি কথা বলে, কোনো সিদ্ধান্তে আসা যায় কি-না।’এছাড়াও পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও স্কোয়াডে থাকার সম্ভাবনার কথা বলেন তিনি ।—স্পোর্সজোন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version