নিউজ টাঙ্গাইল ডেস্ক: বড়পর্দায় উঠে আসছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনী।
বিখ্যাত এই রাজনীতিকের অনুমতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পাণ্ডুলিপির কাজ।
নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি নির্মাণ করছেন মামুন খান।
সংবাদমাধ্যমকে ছোটপর্দার এ নির্মাতা বলেন, “মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের জন্য তার অবদানগুলোও উঠে আসবে সেলুলয়েড পর্দায়।
তিনি বলেন, ইতিমধ্যে কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। করোনার কারণে কাজগুলো ধীর গতিতে এগোচ্ছে। আশা করছি, দ্রুত আমরা শুটিংয়ে যেতে পারব।”
তিনি আরও জানান, শিগগিরই ছবির নাম ও অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ হবে।
ছবিটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
