Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে ধর্ষণ

গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে (১৬) গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহিদুল গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় তার নানা আজগর গুরুর বাড়ি থেকে শুক্রবার বিকাল ৫টার দিকে জাহিদুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক  জানান, শুক্রবার রাত ১১টায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব সদস্যরা। শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে ৪-৫ যুবক গাজীপুর মহানগরীর টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোটভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যাক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে চার যুবক পালাক্রমে ধর্ষণ করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version