মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের মানিক মন্ডলসহ আটক ৮

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের মানিক মন্ডলসহ আটক ৮

নিউজ টাঙ্গাইল ডেস্ক: অবৈধভাবে নদী সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার পানি উন্নয়ন বোর্ডের বোড়িবাঁধের ওপর থেকে নারী ও পুরুষসহ আটজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের নিফাজ বিশ্বাসের মেয়ে শাহানা বেগম, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মানিকনগর গ্রামের মকর আলীর মেয়ে তানিয়া বেগম, বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া দ্বীপচর গ্রামের হাবিব সরদারের ছেলে আল আমিন ও রুস্তম খলিফার ছেলে আলাউদ্দীন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার গোয়াদার গ্রামে আব্দুল গফুর উদ্দীনের মেয়ে নুরজাহান বেগম,

টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বনমালী গ্রামের আব্দুল সাঈদ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল, নওগাঁ জেলার নওগাঁ থানার পূজাপাড়া গ্রামের তছির উদ্দীনের ছেলে মোক্তার হোসেন ও পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চালিতাবুনিয়া গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে তানিম হোসেন হাওলাদার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular