নিউজ টাঙ্গাইল ডেস্ক: দ্বিতীয়বারের মতো বিদেশে আন্তর্জাতিক এডভেঞ্চার ক্যাম্প এ অংশগ্রহন করার জন্য টাংগাইল নবজাগরন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট (SRM) মো: সোলায়মান হোসেন বাংলাদেশ টিমে জায়গা করে নিয়েছেন।
ভারত আন্তর্জাতিক এডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহন করছে রোভার সোলায়মান
আগামী ০২ ফ্রেরুয়ারি থেকে ০৮ ফ্রেরুয়ারি ২০১৯ইং ভারতে অনুষ্ঠিতব্য 22তম আন্তর্জাতিক এডভেঞ্চার ক্যাম্প(22nd International Adventure Camp) এ স্কাউট অঞ্চল & রোভার অঞ্চল অংশ গ্রহন করার জন্য বাংলাদেশ জাতীয় দলের ১৫ সদস্যবিশিষ্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন টাংগাইল নবজাগরন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট (SRM) মো: সোলায়মান হোসেন।
এই ক্যাম্পে প্রতিযোগীতার মাধ্যমে সুযোগ পেয়ে সিনিয়র রোভার মেট (SRM) মো: সোলায়মান হোসেন বলেন, সারা বাংলাদেশ থেকে লিডার সহ ১৫ জন স্কাউট অংশ নেবে। যার মধ্যে আমি একজন। তাছাড়া দেশের বাইরে আমি আমার দেশকে তথা ও আমার স্কাউট গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারবো। যা সত্যিই আনন্দের; সাথে গর্বেরও।
টাংগাইল জেলা রোভার স্কাউটস এর পক্ষ থেকে তাকে অভিন্দন জানান জেলা রোভার কমিশনার মো: জামাল হোসেন, জেলা রোভার সম্পাদক মো: আব্দুল মান্নান জেলা রোভার স্কাউট লিডার মো: সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এবং গ্রুপ সম্পাদক মাহবুবুর রহমান।
আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দু’টি ফ্লাইট এর মাধ্যমে ভারতের পাঁচমারিহী মধ্য-প্রদেশ পৌঁছাতে বিকাল ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ টিমের সাথে প্রথম ফ্লাইটে কলকাতা যাবে এবং কলকাতা থেকে ২য় ফ্লাইটে ভারতের পাঁচমারিহী মধ্য-প্রদেশ পৌঁছাবে সোলায়মান।
ক্যাম্প শেষ করে আগামী ১২ ফ্রেরুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
RELATED ARTICLES
