Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভারত থেকে মায়ের সঙ্গে টাঙ্গাইলে বেড়াতে এসে পানি ডুবে প্রাণ হারাল স্কুলছাত্র

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে মায়ের সঙ্গে টাঙ্গাইলের কালিহাতীতে নানার বাড়ীতে বেড়াতে এসে পোলি নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ হারিয়েছে দ্বীপ ঘোষ (১৪) নামে এক স্কুলছাত্র। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পৌলি নদীর ঘোষপাড়া শ্মশান ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্র দ্বীপ ভারতের জলপাইকুড়ি জেলার ফাটাকাটা গ্রামের প্রকাশ ঘোষের ছেলে। সর তার মায়ের সঙ্গে উপজেলার পৌলি গ্রামে নানা যতিন ঘোষের বাড়িতে নানির শ্রাদ্ধের দাওয়াত খেতে আসে।

স্থানীয় সুবল ঘোষ জানান, দীর্ঘ ১৫ বছর পর দ্বীপের মা দ্বীপকে নিয়ে তার নানার বাড়ীতে বেড়াতে আসছিল। সমবয়সী ছেলেদের সঙ্গে পৌলি নদীতে গোসলে নামে দ্বীপ। একপর্যায়ে সে বাংলা ড্রেজার দিয়ে মাটি কাটার খাদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

এ খবর পেয়ে টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে দ্বীপকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টারও বেশি সময় উদ্ধান কার্যক্রম চালিয়ে নিখোঁজ দ্বীপকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই স্কুলছাত্রকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version