Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভাষার প্রয়োগিক সুব্যবহারে জনসচেতনতা গড়ে তুলতে কাজ করছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘ষোলোআনা ফাউন্ডেশন’

News Tangail

নিজস্ব প্রতিনিধি: ‘‘বাংলা ভাষা’ কে গালি মুক্ত করি, গালি মুক্ত বাংলাদেশ গড়ি’’ এই শ্লোগানকে সামনে রেখে ভাষার প্রয়োগিক সুব্যবহারে জনসচেতনতা গড়ে তুলতে কাজ করছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘ষোলোআনা ফাউন্ডেশন’।
বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা চত্বরে প্রায় ৬০টি গণপরিবহনে বিভিন্ন শ্লোগান যুক্ত স্টিকার লাগান সংগঠনের কর্মীরা। এনিয়ে বাসের সাধারণ যাত্রীরা জানান, ভাষাকে গালি মুক্ত করার বিষয়টি আমরা কখনো এ ভাবে ভাবিনি। ষোলোআনা সংগঠন আমাদের চোখ খুলে দিয়েছে। গালি মুক্ত ভাষার ব্যবহার একটি সুন্দর উদ্যোগ বলেও জানা অনেকে।

বাসের চালক ও হেলপাররা বলেন, সড়কে চলাচলের সময় আমরা অনিচ্ছাসত্বেও ‘মা’ তুলে গালি দেই, আর আমাদেরও বিভিন্ন সময় গালি শুনতে হয়। তাই আমরা চাই কেউ আর গালি না দিয়ে সুন্দর ব্যবহারের দিকে এগিয় আসুক। সংগঠনের সভাপতি এস এম রেজাউল করিম জানান, ভাষার সুব্যবহারে আমাদের এ উদ্যোগ। প্রচারণায় উপস্থিত ছিলেন, ষোলোআনার ফাউন্ডেশনের যুগ্ম সাধারাণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন মূসা ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্সসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ষোলোআনার এই প্রজেক্টটির নাম “স্বর্গসূধা”। জনসচেতনতা গড়ে তুলতে তৈরি করা হয় বেশ কিছু শ্লোগান। ‘‘মা পবিত্র, মা তুলে গালি দিব না’’। ‘‘মায়ের কাছে আমরা চির ঋণী, মা তুলে গালি নয় এ কথাটি মানি’’ । যে জন মা তুলে দেয় গালি, তাঁর পুরো জীবন কারি। ‘‘গালি একটি মারাত্মক ব্যাধি, এ ব্যাধি রোধ করি’’। ‘‘মায়ের গর্ভে জন্ম যার, গালি দিব না শপথ তার’’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version