টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাসরীন পারভীন এর পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনও নাসরীন পারভীনকে ফুলেল শুচ্ছোয় বিদায় জানান। পরে আলোচনা সভা শেষে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম প্রমুখসহ বিভিন্নদপ্তের কর্মকর্তাবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।