শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeঅপরাধভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ পাইপ ধ্বংস

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ পাইপ ধ্বংস

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ বাংলা ড্রেজারসহ প্রায় ৯০০ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করে উপজেলার কষ্টাপাড়া এলাকায় স্থানীয় বালু ব্যবসায়ী সাবেক আসাদ মেম্বারের অবৈধ বাংলা ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন। কমিশনার আসলাম হোসেন বলেন- বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ব্যবহৃত যন্ত্রাংশ ধ্বংস করা হয়। ড্রেজার মালিককে না পাওয়ায় জরিমানা করা যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular