Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে এশিয়ান টিভি’র প্রতিনিধি জুলিয়া পারভেজের রোগমুক্তি কামনা

News Tangail

ফরমান আলী, নিজস্ব প্রতিবেদক: এশিয়ান টেলিভিশনের টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও প্রয়াত সাংবাদিক সোহেল পারভেজের সহধর্মিণী জুলিয়া পারভেজ এর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন- সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুল লতিফ তালুকদার, ফরমান আলী, আরিফুজ্জামান তপু, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয় প্রমুখ। এসময় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- পৌর শহরের ঘাটান্দী উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব  হাফেজ জাকারিয়া হোসাইন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version