Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে চারটি ষাড় গরু উদ্ধার করল পুলিশ

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে চারটি ষাড় গরু উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাছতেরিল্যা গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা হতে পারে বলে জানায় পুলিশ।
থানা সূত্র জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের পাছতেরিল্যা গ্রামের সিএনজি চালক হালিম মিয়ার বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে গরুগুলো উদ্ধার করা হয়। গরুগুলো মালিকবিহীন।
এ বিষয়টি শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। প্রকৃত মালিক খোঁজা হচ্ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version