নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোছা: নার্গিস বেগমের পক্ষে দোয়াত কলম প্রতীকের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুলাল হোসেন চকদারের গরুর ফার্ম সংলগ্ন মাঠে আয়োজিত ও ভূঞাপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মী সভার আয়োজন করা হয়।
গোবিন্দাসীতে কর্মীসভা→
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোছা: নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম বাবু।
কর্মীসভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ মাসুদুল হক টুকু, আনোয়ার হোসেন তুলা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভূঞাপুরে পৌরসভায় কর্মী সমাবেশ→
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোছা: নার্গিস বেগমের পক্ষে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ মাসুদুল হক টুকু, দপ্তর সম্পাদক লোটন, কাউন্সিলর মোক্তার হোসেন, আল আমিন, রঞ্জু শেখ, আনোয়ার হোসেন, আবদুল জলিল, যুবলীগ নেতা মো. পাকির আলী, প্রমুখ।

