- নিজস্ব প্রতিবেদক: ‘কর্ম করে যাও, ফলের আশা করো না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার পরে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভার শুরুতে উপজেলা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অভিজিৎ ঘোষ।
এসময় অধ্যাপক সুহাস চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়রাম্যান মোছা: নার্গিস আক্তার। প্রধান আলোচক ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাস। বিশেষ অতিথি ছিলেন- পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী অমিত দত্ত, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহীউদ্দীন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
