ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা, নাসরীন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, মো. রহিজ উদ্দিন আকন্দ, উপজেলা প্রকৌশলী মো. আলী আকবর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী প্রমুখ।
