নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২০-২১ অর্থ বছরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা-প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্লকের কোনাবাড়ী এলাকায় যমুনার চরাঞ্চলে ফসলের মাঠে কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ মাঠ দিবসের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এসময় স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল হকের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসানের সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুন্নেছা, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হযরত আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আল মামুন প্রমূখ। এতে অংশ নেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ মাটিকাটা ব্লকের কৃষকরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।