Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পৌরসভা নির্বাচনে বিএনপি’র দলীয় মেয়র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ভূঞাপুর পৌর বিএনপি’র সভাপতি।

শুক্রবার দুপুরে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তার নাম ঘোষণা করেন। এতে সমর্থন জানায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। পরে যুবদলের সম্পাদক টুকুর উপস্থিতিতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা জুমা নামাজ শেষে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেনসহ এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ভোলা, সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম সম্পাদক শাহজাহান কবীর লিটন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমঙ্গীর তালুকদার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version