Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোল্লা’র স্মরণে দোয়া মাহফিল

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আব্দুস সামাদ মোল্লা’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিদ্যালয়ের সভাপতি ও অর্জুনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান
আইয়ুব আলী মোল্লা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক লাল মাহমুদ,
সন্তোষ কুমার দত্ত, কাজী জহুরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. খায়রুল
ইসলাম ও প্রয়াত আব্দুস সামাদ মোল্লা’র ছেলে আবির মোল্লা প্রমুখ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম আব্দুস সামাদ মোল্লা’র জীবনী তুলে ধরে
আলোচনা করেন। তিনি গত ৭ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে ছাব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version