Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

News Tangail

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে মিরাজ হোসেন (৩০) নামে এক যুবকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আাদালত। মিরাজ উপজেলার গাড়াবাড়ী গ্রামের মৃত জহের আলীর ছেলে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান।

তিনি জানান, মিরাজ দুপুরে উপজেলার গাড়াবাড়ী উত্তর পাড়ায় একটি মসজিদের পাশে মাদক সেবন করছিল। এ সময় পুলিশ সংবাদ পেয়ে মিরাজকে মাদক সেবন অবস্থায় আটক করে। এরপর ঘটনাস্থলে গিয়ে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version