Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে যুবককে মারধরের অভিযোগে ২ যুবক গ্রেফতার

ছবি- নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শক্রতাকে কেন্দ্র করে মুসলিম উদ্দিন (২৭) নামে এক যুবকের উপর হামলা ও মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার কোনাবাড়ী গ্রামের শাহেদ মন্ডলের ছেলে শুক্কর মন্ডল (৩০) ও রমজান আলীর ছেলে হাকিম (৩৩)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলার মাটিকাটা বাজারে মুসলিম উদ্দিন নামে এক যুবকের রাস্তারোধ করে ১০/১৫ জন লোক এলোপাথারিভাবে লোহার রড লাঠিসোটা নিয়ে হামলা মারধর করেন। তার কাছ থেকে একটি স্মার্টফোনও ছিনিয়ে নেন হামলাকারীরা।

হামলাকালে ডাক-চিৎকারে স্থানীয়রা এেিগয় এসে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার এস.আই মাহমুদুল হাসান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও মারধর করেন অভিযুক্তরা। পরে আহত যুবকের বাবা জহের আলী বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনে আসামি করে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন’।

‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version