Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে সাংবাদিক পিতার স্মরণ সভা ও দোয়া মাফহিল অনুষ্ঠিত

ফরমান শেখ: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি খায়রুল খন্দকারের পিতা ও বিশিষ্ট সমাজসেবক মরহুম খন্দকার নুরুজ্জামানের মৃত্যুতে স্মৃরণ সভা ও দোয়া মাফহিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার গোবিন্দাসীর ছিন্নমূল জনকল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার সবুজ পরিষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ছিন্নমূল জনকল্যাণ সংস্থা’র সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্নাবের সভাপতি ও ছিন্নমূল জনকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক শাহ্আলম প্রামাণিক, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি সয়োয়ার হোসেন আকন্দ, যুগ্ম সম্পাদক আবুল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক ফরমান শেখ, কোরবান আলী তালুকদার, খায়রুল খন্দকার, মুহাইমিনুল ইসলাম হৃদয় মন্ডল, ফুয়াদ হাসান রঞ্জু।

প্রসঙ্গত প্রকাশ, সাংবাদিক খায়রুল খন্দকারের পিতা খন্দকার নুরুজ্জামান

গত ১০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি ছিন্নমূল জনকল্যাণ সংস্থা’র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version