ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: চলমান করোনাভাইরাস ও লকডাউনের কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় ৩০০ কর্মহীন-অসহায়দের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মোতালেব সরকার।
ভূঞাপুরে ৩০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করল সাবেক চেয়ারম্যান মোতালেব সরকার
বুধবার বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়ার তার নিজ বাসায় ঈদ উপহার বিতরণের কার্যক্রম শুরু করেন। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তার নেতা-কর্মীরা উপহার পৌঁছে দেন। ঈদ উপহারের মধ্য ছিল- শাড়ি কাপড়, লুঙ্গি, দুধ, চিনি, সেমাই, আতব চাল, সাবান ও নগদ টাকা।
সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মোতালেব সরকার বলেন- করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে দরিদ্র মানুষ। তাদের মুখে হাসি ফুটাতে সামন্য কিছু ঈদ উপহার প্রদান করেছি। তিনি আরও বলেন- বিগত বছরে আমার ইউনিয়নের অসহায়দের পাশে যেভাবে ছিলাম, সেভাবেই পাশে থাকতে চাই। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। RELATED ARTICLES
