শুক্রবার, মে ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ৩ সন্তানের জননীকে হত্যা, সিএনজি চালকের রিমান্ড চায় পুলিশ

ভূঞাপুরে ৩ সন্তানের জননীকে হত্যা, সিএনজি চালকের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় মালা বেগম (৩২) এক নারীকে হত্যার অভিযোগে আটক মোবারক হোসেন (৫৮) নামে এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে ভূঞাপুর থানা পুলিশ। এরআগে গত বুধবার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরআগে রাতে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেছে মালার ভাই শাহীন খান। মোবারক হোসেন ভূঞাপুর পৌর এলাকার বামনহাটা গ্রামের ইসহাক আলী আকন্দের ছেলে।

এ প্রসঙ্গে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২০ অক্টোবর) রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। এদিকে, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুধবার রাতে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তারআগে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন করে। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মালা গোপালপুর উপজেলার নলীন গ্রামের দেলোয়ার খানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের জগৎপুড়া গ্রামের তারা খানের মেয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular