বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর পৌরসভা যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সুরুজ্জামান সুরুজ

ভূঞাপুর পৌরসভা যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সুরুজ্জামান সুরুজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ভূঞাপুর পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ এ সম্মেলনের আয়োজন করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সরকার বাদল।

পৌরসভা আওয়ামী যুবলীগের আহবায়ক সায়মন আহমেদ ফারদিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকিউর রহমান কমলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন। বিশেষ বক্তা ছিলেন- উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম।

এছাড়া সম্মেলনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন সরকার পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন। সম্মেলন সুরুজ্জামান সুরুজকে
২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular