ঢাকা ও আশপাশের জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।
তবে আবহাওয়া দফতরের তথ্যমতে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে, ঢাকার সন্নিকটে হওয়ায় তীব্র মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
মোবাইলফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।
কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অনেককে ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়।
এদিকে ঢাকার এত কাছে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। রাজধানীর কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি থাকার বিষয়টিতেও উদ্বেগ জানিয়েছেন ভূতত্ববিদরা।
তবে ঘটনার পর হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
