Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরের মির্জাবাড়ী ও গোলাবাড়ি ইউনিয়নে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে অসহায়, অস্বচ্ছল ও অভাবী বন্যার্তদের মাঝে জিআর চাউল এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর চাল ও শুকনা খাবার মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের পরামর্শক্রমে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ ই আগষ্ট) মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ২৩৩৩ জনের মাঝে জনপ্রতি ১৫ কেজি হারে ৩৫ টন জিআর চাউল বিতরণ করা হয়েছে। এছাড়াও মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নে ১৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মির্জাবাড়ী ইউনিয়নের ৫৫০ জনের মাঝে জনপ্রতি ১৫ কেজি হারে ৮.২৫০ টন চাউল বিতরণ করা হয়েছে।

আর এসময় অন্যান্যদের মধ্যে মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আল খান আবু, মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান তালুকদার ও গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version