Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মধুপুর পৌরসভা এলাকায় আগুন লেগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিনগত রাতে এলাকার জটাবাড়ী চেয়ারম্যান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দু’টির মালিক নূরুল ইসলাম ও ফরহাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে নূরুলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ফরহাদের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version