Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে এসআই আল আমীন আবারো মানবিকতার পরিচয় দিলেন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিশুদ্ধ কোমলপ্রাণ এক পথশিশুর প্রতি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ ঘটালেন সাব ইন্সপেক্টর (এসআই) আল- আমীন।

সোমবার (২৭ ই জুলাই) বিকেল ৫ টার দিকে তিনি একটি কাজে মোটরসাইকেল নিয়ে মধুপুর বাসস্ট্যান্ডে এসেছিলেন। মধুপুর বাসস্ট্যান্ডে আসামাত্রই একটি পথশিশু ছেলে তাকে জড়িয়ে ধরে বলেন, “ভাইয়া, আপনি কেমন আছেন? ”

তিনি জবাবে বলেন, “ভালো আছি। তোমার নাম কি?” এরপর পথশিশুটি তোতলা সুরে বলেন, “বাবু “।এরপর এসআই আল-আমীন পথশিশুটিকে ছাড়ার জন্য অনুরোধ করলে পথশিশুটি তাকে কিছুতেই ছাড়লো না এবং পরম আকুতির সুরে বলেন, “আমার খুব ক্ষুদা লেগেছে। আমি ভাত খাব”। এরপর তিনি মোটর সাইকেল স্ট্যান্ড করে পাশ্ববর্তী ‘বিসমিল্লাহ হোটেল’ এ নিয়ে যান।

হোটেলে আসার পর পথশিশুকে জিজ্ঞাসা করলেন, ” কি দিয়ে ভাত খাবে?” জবাবে বলেন, “আমি মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো।” এরপর হোটেলের ওয়েটার পথশিশুটিকে মুরগির গোস্ত দিয়ে ভাত দিলেন এবং পথশিশুটি তৃপ্তি সহকারে খেলেন।

সাব ইন্সপেক্টর (এসআই) আল- আমীন জানান, “তাকে যখন খেতে দেওয়া হলো তখন পথশিশুটির চোখে যে আত্নতৃপ্তি দেখলাম তা সত্যিই ভুলার মতো নয়। লেবু চুটকিয়ে মজা করে খাচ্ছিল সে। কাউকে কিছু খাওয়ানোর পর তার হাসিটা উপভোগ করার আনন্দটাই আসলে ই পরম আনন্দের।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version