Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে নতুন আরও ৩ জন করোনা আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।
শুক্রবার (১০ ই জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হেলাল উদ্দিন।
গত ২৪ ঘন্টায় মধুপুরে নতুন আক্রান্ত হয়েছেন  তিনজন। এতে নতুন ৩ জন করোনা শনাক্তকৃত সকলেই মধুপুর পৌরসভার। মধুপুর পৌরসভার ইসলামী ব্যাংকের ১ জন, দৈনিক বাজারের ১ জন, নাথপাড়ার ১ জন রয়েছেন।
এছাড়াও মধুপুরে মোট সুস্থ ২৯ জন, মোট মৃত্যু ১ জন, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৬ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version