Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে প্রকল্পের নামে প্রতারণা: ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় এই নারী!

ছবি: নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে সুদের প্রলোভন দেখিয়ে প্রকল্পের নামে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‍্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।

রবিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার গাছাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের সোহেল রানার স্ত্রী।

টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী
কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের একটি দল উপজেলার গাছাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেফতারকৃত ওই নারীর নামের দুইটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লাখ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়।

তিনি স্থানীয় লোকজনকে বলতেন তার প্রকল্পে কেউ যদি ২ লাখ টাকা শেয়ার করেন তাহলে তিনি প্রায় ৫০ লাখ টাকা পাবেন। বাংলাদেশ ব্যাংক হইতে ৮ বছর সুদ মুক্ত লোন ৮ বছর পর হইতে ২% মুনাফা হারে লোন দেওয়ার কথা সে স্থানীয় লোকজনকে বলে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে বিনা সুদে টাকা ঋণের নামে ৩ বছর ধরে বহু মানুষকে প্রতারণা করে আসছে। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে প্রতারণাকারীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version