নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ২০ লাখ টাকার অপরিশোধিত চোরাই রাবার ভর্তি কাভার্ড ভ্যানসহ বাবুল মিয়া (৪৮) ও আব্দুর রহমান (৩১) নামে দু’জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে পীরগাছা বাগান এলাকার কাছেই গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে করেছে ময়মনসিংহের মুক্তাগাছার ২-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মধুপুর থানায় সকাল ৯টার দিকে একটি মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএন-এর পরিদর্শক (নিরস্ত্র) মো. কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে কাভার্ডভ্যান বোঝাই করে পাচারের সময় ১০ মে. টন অপরিশোধিত চোরাই কাঁচা রাবার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য- ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় রাবার পাচারের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের সৈয়দপুরের ফকিরেরবাড়ী গ্রামের কামাল ফকিরের ছেলে আ. রহমান ও স্থানীয় পীরগাছা বাগান এলাকার আব্দুস সামাদের ছেলে মো. বাবুল মিয়াকে আটক করা হয়েছে। বাকি বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
