Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হাসপাতাল মর্গে রাখা নারীদের ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করতেন মুন্না ভগত (২০)। তিনি হাসপাতালের ডোম সহকারী। এ জঘন্যতম অপরাধের অভিযোগ ইতোমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ নভেম্বর শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ শনিবার  সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতেন মুন্না। তিনি দুই-তিন বছর ধরে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলেন। মুন্নার গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ। তার বাবার নাম দুলাল ভগৎ। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের পাশেই একটি কক্ষে তিনি থাকতেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version