Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মশার কয়েলে গরুর গোয়ালে ভয়াবহ অগ্নিকান্ড!

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েলের আগুনে গরুর গোয়ালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে বেশ কয়েকটি গবাদি পশুসহ গোয়াল ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

রবিবার (০৫ জুলাই) ভোরে উপজেলার দক্ষিণ গোলাবাড়ী গ্রামের আতাউর রহমান রানার বাড়িতে এই অগ্নিকান্ড হয়।

আতাউর রহমান জানান, শনিবার রাতে একটি কয়েল গরুর গোয়ালে জ্বালিয়ে রেখে ঘুমাতে যাই। হঠাৎ ঘুম ভাঙলে আগুন ধোয়ার গন্ধ পেয়ে গোয়ালের দিকে এগিয়ে দেখি মশারিতে আগুন লেগেছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় গোয়ালে থাকা ২ টি গরু ও ২ টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং আহত হয় আরও ৫ টি গরু।

তিনি আরও জানান, অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের ঘটনা জেনেছি। ক্ষয়ক্ষতি বিবেচনার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেস্টা করব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version