Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহানবীকে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করায় ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধনবাড়ী প্রতিনিধি  : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে

রোববার (১ নভেম্বর) সকালে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ক্বওমি ওলামা ও ইমাম মোয়াজ্জিন পরিষদ ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ও তার প্বার্শবর্তী উপজেলার হাজার হাজার মুসলমান অংশ নেন।

সকাল ১০ টায় ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ধনবাড়ী পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠ এসে সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এ সময় মুসুল্লিরা হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাদ জানান এবং সকল মুসলমানকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবী জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version