Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহান বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিউজ টাঙ্গাইল ডেস্কঃমহান বিজয় দিবস উদযাপন ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে মানবতার আলো (The Light Of Humanity) এর আয়োজনে এবং রংছিয়া আদর্শ যুব সংঘের সহযোগিতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রংছিয়া বাজারে দিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মানবতার আলো সংগঠনের সাধারণ সম্পাদক ইমন হাসান ইমু’র নেতৃত্বে এ কর্যক্রম অনুষ্ঠিত হয়। তিনি জানায়, প্রথমরাবের এই এলাকায় আমরাই এমন আয়োজন করেছি। মূলত গ্রামের মানুষের মাঝে সচেতনতা তৈরী করতেই তাদের এ আয়োজন। আয়োজনের জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতা সোহেল কুমারকে ধন্যবাদ জানায় তিনি।

এছাড়াও রংছিয়া আদর্শ যুব সংঘের ফারুক রেজা, জাকারিয়া, নাজির, জাহিদ, হাবিব উল্লাহ সহ আরো অনেকেই সহযোগিতা করেছেন। গ্রামবাসী সকলেই তাদের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের সকলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন করেছেন এলাকাবাসী ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version