Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কাউছার মিয়া (২০) নামে এক যুবক তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শনিবার বিকেলে উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রিনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রিনা বেগম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার বড় ছেলে কাউছার মিয়া হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, ঘটনার পর থেকে ছেলে কাউছার পলাতক রয়েছেন। তবে কি কারণে তিনি তার মাকে হত্যা করেছেন তা জানা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version