Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাদরাসাছাত্র‌কে বলাৎকা‌রের অভিযো‌গে ইমাম গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কি‌শোরগ‌ঞ্জের করিমগ‌ঞ্জে ১২ বছর ব‌য়সী এক মাদরাসাছাত্র‌কে বলাৎকা‌রের অভি‌যো‌গে ক‌রিমগঞ্জ উপ‌জেলা প‌রিষদ জা‌মে মস‌জিদের ইমাম ও এক‌টি মাদরাসার অধ্যক্ষ হাজী মাও. নূর মোহাম্মদ আজ‌মী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

৮ আগস্ট রোববার রাত সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলার জাফরাবাদ ইউ‌নিয়‌নের ফা‌তিমানগর ঈশাখা মোড় এলাকায় জা‌মিয়া আরা‌বিয়া দারুস সুন্নাহ মাদরাসা থে‌কে মাওলানা আজমী‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। তি‌নি ওই মাদরাসার প্র‌তিষ্ঠাতা ও অধ্যক্ষ।

ক‌রিমগঞ্জ থানা পু‌লি‌শের অ‌ফিসার ইনচার্জ (ওসি) ম‌মিনুল ইসলাম নূর মোহাম্মদ আজমী‌কে গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, নূর মোহাম্মদ আজমী নি‌জের মাদরাসায় রাতযাপন কর‌তেন। ওই মাদরাসার না‌জেরা বিভা‌গে অধ্যয়নরত এক আবা‌সিক ছাত্র‌কে দীর্ঘ‌ দিন ধ‌রে যৌন নির্যাতন ক‌রে আস‌ছি‌লেন নূর মোহাম্মদ আজমী। এ ঘটনা কাউ‌কে না বল‌তে শিশু‌টি‌কে হুম‌কি দেন তি‌নি। গত ৪ আগস্ট শিশু‌টি তার বাবা‌কে খবর পা‌ঠি‌য়ে মাদরাসায় নি‌য়ে এ ঘটনা খু‌লে ব‌লে। সঙ্গে সঙ্গে শিশু‌টি‌কে বা‌ড়ি‌তে নি‌য়ে যায় তার বাবা। পর‌ দিন ক‌রিমগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌র কা‌ছে লি‌খিত আবেদন ক‌রেন শিশু‌টির বাবা।

এ ব্যাপা‌রে রোববার ক‌রিমগঞ্জ থানায় মামলা দা‌য়ের করা হয়। এর পরই রা‌তে অভিযান চা‌লি‌য়ে গ্রেফতার করা হয় নূর মোহাম্মদ আজমী‌কে।

ক‌রিমগঞ্জ থানার ওসি ম‌মিনুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় শিশু‌টির বাবা বাদী হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version