Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবিতে ‘আন্ডারস্ট্যাটমেন্ট এন্ড ডেমোগ্রাফিক এ্যানালাইসিস অব বিডিএইচএস ডাটা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

News Tangail

নিজস্ব প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিভাগের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সহযোগিতায় ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ উক্ত বিভাগ মিলনায়তনে ‘‘আন্ডারস্ট্যাটমেন্ট এন্ড ডেমোগ্রাফিক এ্যানালাইসিস অব বিডিএইচএস ডাটা’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাাউদ্দিন।

রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এরশাদুল হক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার মোঃ দেলোয়ার জাহান মলয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌরাঙ্গ কুমার পাল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ বিনইয়ামিন।

কর্মশালায় বক্তাগণ বলেন ‘‘বাংলাদেশ ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভে ডাটা’’ ওয়ার্কসপের মাধ্যমে এর বিভিন্ন চলক সম্পর্কে জানা যাবে এবং এ্যানালাইসিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, যা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version