Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবিতে সায়েন্স অনুষদের ইফতার ও দোয়া মাহফিল

 

সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অনুষদের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে অনুষদের ডিন ড. পিনাকী দে, গনিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সাত্তার, পদার্থবিজ্ঞান বিভগের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মোঃ দেলোয়ার জাহান মলয় উপস্থিত ছিলেন।

এছাড়া সায়েন্স অনুষদের অধীনে বিভাগসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের পূর্বে অনুষদের ডিন ড. পিনাকী দে অনুষদের অর্šÍভূক্ত বিভাগসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version