Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাহমুদউল্লাহ-আরিফুলসহ যাদের ধরে রাখল খুলনা টাইটান্স

News Tangail

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণকারী দলগুলোর রিটেইন ক্রিকেটারদের তালিকায় জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। সে মোতাবেক চারজন প্লেয়ারের তালিকা জমা দিয়েছে শিরোপা প্রত্যাশী দল খুলনা টাইটান্স।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির ছয়টি নির্ধারিত সময়ের মধ্যেই চারজন করে খেলোয়াড়ের তালিকা দিয়ে দিয়েছে। তবে চিটাগং ভাইকিংস তাদের খেলোয়াড়দের তালিকায় দেয়নি। কারণ তারা এবারের আসরে অংশ নিচ্ছে আগ্রহ নয়।
এক নজরে দেখে নিন খুলনা টাইটান্সের চার খেলোয়াড় কারা: মাহমুদউল্লাহ রিয়াদ, কার্লোস ব্রাফেট, আরিফুল হক ও নাজমুল হোসেন শান্ত।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই সিদ্ধান্ত হয়, ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ৩৫ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। একই সময়ে হবে বিগ ব্যাশের অষ্টম আসর। এ ছাড়া বছরের শুরুতেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। বিপিএলে তাই মানসম্মত বিদেশি ক্রিকেটার না পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version