Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মা-হারা আপন নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

News Tangail

নারায়ণগঞ্জের ফতুল্লায় আপন দাদার বিরুদ্ধে ১৪ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দাদা কাজেম আলী হাওলাদারকে (৭২) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ। রবিবার দুপুরে তাকে পাগলা রসুলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজেম আলী হাওলাদার পটুয়াখালী জেলার তালতলা থানার বাসিন্দা।

তিনি ফতুল্লায় ভাড়াটিয়া হিসেবে বাস করেন।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, নির্যাতিত কিশোরীর মা দুই বৎসর পূর্বে মারা যায়। পরে কিশোরীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করে। তখন থেকে কিশোরীটি তার দাদা দাদির সঙ্গে বর্তমান ঠিকানার বসবাস করে আসছিল। একটি কক্ষের ভেতরেই দাদা-দাদির সঙ্গে একই বিছানায় রাত্রি যাপন করত কিশোরী। চলতি বছরের আগস্ট মাসের ১৭ তারিখ রাতে কিশোরীকে প্রথমবারের মতো ধর্ষণ করে দাদা কাজেম আলী। পরবর্তীতে তিনি একাধিকবার কিশোরীটিকে ধর্ষণ করেন।

তিনি আরও জানান, এ নিয়ে কিশোরীটি তার দাদিকে অবগত করলে তিনি কারও সঙ্গে বিষয়টি শেয়ার না করার জন্য বলেন। একই সঙ্গে কিশোরীটিকে ওষুধ সেবন করানো হয়।

সর্বশেষ শুক্রবার রাতে কিশোরীটিকে আবারও জড়িয়ে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করলে কিশোরী বাধা প্রদানসহ ঘর থেকে বেরিয়ে গিয়ে একই এলাকায় বসবাস করা মামার বাড়িতে চলে যায়।

শনিবার মামার সহযোগিতায় থানায় এসে অভিযোগ করলে পুলিশ মামলা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version