Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনার সুত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত মহিলাটি কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরাফেরা করছিলো। সোমবার সকালে ট্রেন লাইন ধরে ব্র্রিজের উপরে উঠে দক্ষিণ দিকে হাঁটতে থাকে।

এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী “সুন্দরবন এক্সপ্রেস” নামক ট্রেনটি ওই স্থানে পৌছালে ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version