Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরের ৮ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

News Tangail

নিউজ ডেস্ক:পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার ( ৪ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নে আতিকুর রহমান মিল্টন, গোড়াই ইউনিয়নে হুমায়ুন কবীর, মহেরা ইউনিয়নে বিভাস সরকার নুপুর, জামুর্কী ইউনিয়নে ইলিয়াছ মিয়া, আনাইতারা ইউনিয়নে জাহাঙ্গীর আলম , উয়ার্শী ইউনিয়নে মাহাবুব আলম মল্লিক, ভাতগ্রাম ইউনিয়নে মোবারক হোসেন সিদ্দিকী , বানাইল ইউনিয়নে আনিছুর রহমান।

এসব ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version