Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, লোকটি রাতে ওই বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এসময় একজন নাইট গার্ডও রাতে তাকে ঘুমিয়ে থাকতে দেখেন। ভোর সকালে হাটতে গিয়ে কয়েকজন তাকে উচ্চ বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিং এ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

দেওহাটা পুলিশ ফাঁড়ির আইসি মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version