মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পরিচয় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার( ২১মার্চ) বেলা প্রায় সাড়ে ১১টার দিকে উপজেলার বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় থাকা পরিচয় বিহীন ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন। পুলিশের ধারণা নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৩৪) বছর হবে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত ব্যক্তির মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। আমরা মরদেহটির পরিচয় শনাক্তের জন্য কাজ করছি এবং মূল রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

