মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে অবৈধ পাঁচ হাসপাতাল-ক্লিনিক সিলগালা

মির্জাপুরে অবৈধ পাঁচ হাসপাতাল-ক্লিনিক সিলগালা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচটি বেসরকারি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সিলগালা করা হয়।

জানা যায়, লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ দিয়ে হাসপাতাল-ক্লিনিক পরিচালনার দায়ে মির্জাপুর পৌরসদরের বন্ধু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও ডিজিটাল কেয়ার (ডেন্টাল ক্লিনিক) ৫ হাজার, পাকুল্যা এলাকার সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, জামুর্কী এলাকার হাকিম জেনারেল হাসপাতাল, গোড়াই এলাকার আল মদিনা ইসলামিয়া আধুনিক চক্ষু হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠানই সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনানুযায়ী মির্জাপুরে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ক্লিনিকেই তথ্য নেয়া হবে। কোনো অসঙ্গতি থাকলে সেইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular